ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় ত্রাণ উপসচিবের মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসানের মৃত্যু হয়েছে।


কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের এই কর্মকর্তা।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ৭ এপ্রিল উপসচিব আবুল খায়ের বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


এ দিকে, উপসচিব আবুল খায়েরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑